1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রশাসন-পূজা কমিটির মতবিনিময় - cumillarswadinsangbad
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:৫৪|
শিরোনামঃ
চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে সাফল্য, কুমিল্লার শ্রেষ্ঠ ওসি নূরুজ্জামান চান্দিনায় ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চান্দিনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রশাসন-পূজা কমিটির মতবিনিময় শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ॥ মাথায় আঘাতের চিহৃ চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা

চান্দিনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রশাসন-পূজা কমিটির মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 22 Time View
চান্দিনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রশাসন-পূজা কমিটির মতবিনিময়

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চান্দিনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও চান্দিনা থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চান্দিনা উপজেলার প্রত্যেক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চান্দিনা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মণ্ডপে সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা প্রশাসন, চান্দিনা থানা পুলিশ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork