1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ - cumillarswadinsangbad
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৯|
শিরোনামঃ
শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ॥ মাথায় আঘাতের চিহৃ চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই: আব্দুস সাত্তারের চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী শামীমের অকাল প্রয়াণ

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 3 Time View

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় উভয়ের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩ বাংলাদেশের জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি এবং দৈনিক ফলাফল-এর সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

সাক্ষাৎকালে দেশের সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং মানবসেবামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরে সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ারের সিটিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে তিনি জিইটি (Global Extension Team)-এর কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork