
মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।
শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে-কে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের (WIPC) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে আসার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
রাঙ্গা বান্দারানায়েকে শ্রীলঙ্কার সাংবাদিক সমাজের একজন পরিচিত ও সক্রিয় নেতা। তিনি শুধু নিজ দেশের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি নিয়ে কাজ করছেন না, একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ WIPC-এর কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল (বাংলাদেশ) বলেন, রাঙ্গা বান্দারানায়েকে শ্রীলঙ্কার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি একজন অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের সাংবাদিক নেতা। তার সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও কার্যক্রমের মাধ্যমে আমরা তার সাংগঠনিক দক্ষতা, সাংবাদিকদের প্রতি আন্তরিকতা এবং আন্তর্জাতিক সাংবাদিক সমাজের প্রতি তার দায়বদ্ধতা সম্পর্কে অবগত হয়েছি।
আওরঙ্গজেব কামাল আরও বলেন, “আমরা চাই বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা, পেশাগত অধিকার এবং কল্যাণ নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রয়োজন। রাঙ্গা বান্দারানায়েকের মতো অভিজ্ঞ সাংবাদিক নেতারা WIPC-এর সঙ্গে যুক্ত হওয়ায় আমাদের কার্যক্রম আরও শক্তিশালী হবে। আমি বিশ্বাস করি, তিনি শ্রীলঙ্কাসহ বিশ্বের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকরভাবে কাজ করবেন এবং WIPC-এর আন্তর্জাতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
WIPC-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী (পাকিস্তান) বলেন,
আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। সাংবাদিকরা যেন তাদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবির ক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়াতে পারেন, সেটিই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির
সহ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, রাঙ্গা বান্দারানায়েকের দীর্ঘ সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা করি, তিনি শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশাপাশি আন্তর্জাতিক সাংবাদিক সমাজের বিভিন্ন সুবিধা অসুবিধা, সমস্যা ও অধিকার নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা WIPC-এর কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।
নবনির্বাচিত সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে (শ্রীলঙ্কা) বলেন, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির
সহ সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। এ দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্বও। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য WIPC-এর সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে শ্রীলঙ্কার জনগণ ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, বিশ্বের সাংবাদিকদের পেশাগত অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকরা বিভিন্ন দেশের নাগরিক হলেও আমাদের পেশাগত স্বার্থ ও অনেক সমস্যা একই। তাই একে অপরের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাঙ্গা বান্দারানায়েকে আরও বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। শ্রীলঙ্কার সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক সাংবাদিক সমাজের একটি শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন তৈরি করতে কাজ করতে চাই। বিশ্বের সকল সাংবাদিকের প্রতি আমার আহ্বান আসুন, আমরা সবাই ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সাংবাদিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারি।
WIPC-এর সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় (ভারত) বলেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। আমাদের ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের পেশাগত চ্যালেঞ্জ ও দায়িত্ব অনেক ক্ষেত্রেই অভিন্ন।
তাই দেশের সীমারেখার ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রতিষ্ঠা করা জরুরি।”
তিনি আরও বলেন, WIPC-এর মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ তৈরি করছি এবং সাংবাদিকদের নানাবিধ সমস্যা ও সংকটে তাদের পাশে থাকার চেষ্টা করছি। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত উন্নয়নের জন্য আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। রাঙ্গা বান্দারানায়েকের মতো অভিজ্ঞ সাংবাদিক নেতাদের নেতৃত্ব ও সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করি, বিশ্বের সকল দেশের সাংবাদিকরা আমাদের সঙ্গে থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রাঙ্গা বান্দারানায়েকের নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শ্রীলঙ্কা ও বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণে WIPC-এর আন্তর্জাতিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় WIPC ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।