1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযানে ২৩ কিশোরসহ গ্রেফতার ২৩, আদালতে প্রেরন ৫ - cumillarswadinsangbad
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:১০|
শিরোনামঃ
চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার দিনমজুরকে হত‍্যার পর সন্ধ‍্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতঃপর—- চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের উপর সন্ত্রাসী হামলা।  নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা প্রস্তাব প্রশাসক এর নিকট হস্তান্তর।

কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযানে ২৩ কিশোরসহ গ্রেফতার ২৩, আদালতে প্রেরন ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 44 Time View
কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযানে ২৩ কিশোরসহ গ্রেফতার ২৩, আদালতে প্রেরণ ৫

রুবেল হোসেন, বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৩ জন কিশোরসহ বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে আটক কিশোরদের মধ্যে ১৮ জনকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ আসামীকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরুড়া থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানকালে আটক ২৩ কিশোরের মধ্যে ১৮ জনকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইন, সাজাপ্রাপ্ত পরোয়ানা এবং ফৌজদারি কার্যবিধির অধীন গ্রেফতারকৃত মোট ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।

আদালতে প্রেরিত আসামীদের বিবরণ:

সন্ত্রাস বিরোধী আইনের মামলা: বরুড়া উপজেলার ৫নং ঝলম ইউনিয়নের বিলপুকুরিয়া গ্রামের মৃত আঃ করিমের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব হাসান (২৭) এবং একই গ্রামের মৃত মোঃ ইসমাঈল হোসেনের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াছ (৩৫)।

১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত (জিআর সাজা পরোয়ানা): ধনিশ্বর (দক্ষিণ পাড়া) গ্রামের শহিদ উল্যাহর ছেলে মোঃ শাহীন।

সিআর গ্রেফতারি পরোয়ানা: খলারপাড় গ্রামের আলী আজগরের ছেলে মোঃ সোহেল মিয়া (৩০)।

ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা: ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ফলকামুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহেদী হাসান টিটু (৩৪)।

বরুড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork