1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, চকরিয়ায় প্রতিবাদ ও জরুরি সভা - cumillarswadinsangbad
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:১২|
শিরোনামঃ
চান্দিনায় আদালতের আদেশে জমি দখল হস্তান্তর ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার দিনমজুরকে হত‍্যার পর সন্ধ‍্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতঃপর—- চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের উপর সন্ত্রাসী হামলা।  নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা প্রস্তাব প্রশাসক এর নিকট হস্তান্তর।

সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, চকরিয়ায় প্রতিবাদ ও জরুরি সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 35 Time View
সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, চকরিয়ায় প্রতিবাদ ও জরুরি সভা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেত্রী ও গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারকে সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের চকরিয়া উপজেলা শাখা।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের চকরিয়া শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চকরিয়া শাখার সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম জাহেদ চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন চকরিয়া শাখার সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক রাজু দাশ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক তানবীরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অপু, সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ানুল হক, সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আলম সাগর, সহ-প্রচার সম্পাদক ইয়ার রহমান আনানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

সভা থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এ ছাড়া আগামী ১০ অক্টোবর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের জাতীয় সম্মেলন সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork