1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পাজিরপাড়ে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা, বাধা দেওয়ায় উত্তেজনা - cumillarswadinsangbad
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৪:৫৭|
শিরোনামঃ
ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত  সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে, চালক আহত কুমিল্লায় চাঁদাবাজির চেষ্টাকালে ‘কানা মমিন’ গ্রেপ্তার দিনমজুরকে হত‍্যার পর সন্ধ‍্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতঃপর—- চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের উপর সন্ত্রাসী হামলা।  নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা শিক্ষক ও সমাজসেবক মাস্টার মোহাম্মদ আলী ফারুকীর প্রয়াণে গভীর শোক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা প্রস্তাব প্রশাসক এর নিকট হস্তান্তর। ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পাজিরপাড়ে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা, বাধা দেওয়ায় উত্তেজনা

মুরাদনগর উপজেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 30 Time View

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭ নম্বর বাঙ্গরা ইউনিয়নের পাজিরপাড় গ্রামে স্থান পরিবর্তন করে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যস্ত সড়কের ওপর খুঁটি বসালে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এমন অভিযোগ তুলে খুঁটি অন্যত্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চান্দিনা কার্যালয়ের জেনারেল ম্যানেজার (জিএম) বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। একই বিষয়ে বাঙ্গরা বাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বরাবরও আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

লিখিত আবেদনে স্থানীয়রা উল্লেখ করেন, বিষ্ণুপুর বাজারের সেতুর দক্ষিণে আনুমানিক ২০০ ফুট দূরে রাস্তার পূর্ব পাশে জমি থেকে বিদ্যুতের খুঁটি তুলে এনে রাস্তার ওপর স্থাপনের জন্য গর্ত করা হয়েছে। সেখানে খুঁটি বসানো হলে স্থানীয় স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাকা সড়কের ওপর বিদ্যুতের খুঁটি স্থাপন করা হলে যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

স্থানীয়দের দাবি, এটি নবীপুর-শ্রীকাইল সড়কের মধ্যবর্তী একটি ব্যস্ত অংশ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহীন ও মালবাহী হাজার হাজার যানবাহন চলাচল করে। ফলে রাস্তার ওপর খুঁটি স্থাপন করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে, এলাকাবাসীর আপত্তির মধ্যেই আলামিন মুন্সী নামে এক ব্যক্তি ওই স্থানে বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) বিকাল চারটায় খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে আলামিন তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এখানে কী? আপনারা বাধা দেওয়ার কে? আপনাদের বাধা আমি শুনব কেন?’

এ সময় তিনি ওই কাজের পেছনে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে বলেও প্রকাশ্যে দাবি করেন।

পরে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে খুঁটিটি রাস্তার অংশ থেকে সামান্য সরিয়ে পাশের বাউন্ডারি দেয়ালের ভেতরে স্থাপনের জন্য আলামিনকে অনুরোধ করেন। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণে তাদের কোনো আপত্তি নেই। তবে চলাচলের রাস্তার ওপর খুঁটি স্থাপন করে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা উচিত নয়। খুঁটিটি রাস্তার সীমানার বাইরে বা নিরাপদ স্থানে স্থাপন করার দাবি তাদের।

এলাকাবাসীর পক্ষ থেকে আবেদনকারী আমজাদ হোসেন বলেন, ‘আমরা বিদ্যুতের খুঁটি স্থাপনের বিরোধিতা করছি না। আমাদের দাবি হলো, রাস্তার ওপর না বসিয়ে নিরাপদ জায়গায় খুঁটি স্থাপন করা হোক। এখানে স্কুলের শিক্ষার্থী, পথচারী ও প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে।’

বিষয়টি জনস্বার্থে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চান্দিনা কার্যালয়ের জিএম এবং বাঙ্গরা বাজার জোনাল অফিসের ডিজিএমকে মুঠোফোনে অনুরোধ জানানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কুমিল্লা-১ (চান্দিনা) অফিসের জিএম বলেন, আমি ঠিকাদারকে কাজ বন্ধ রাখার জন্য বলে দিয়েছি।
স্থানীয়দের অভিযোগ ও আবেদনটি খতিয়ে দেখে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি স্থাপনের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করে নিরাপদ স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork