1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  - cumillarswadinsangbad
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:৫২|
শিরোনামঃ
শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ॥ মাথায় আঘাতের চিহৃ চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই: আব্দুস সাত্তারের চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী শামীমের অকাল প্রয়াণ

শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 3 Time View
শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি কেনাবেচার ব্যবসায়িক লেনদেন ও পারিবারিক বিরোধের জের ধরে এবং নিয়মিত চাদা না দেওয়ায় জামাইকে ডেকে এনে পরিকল্পিতভাবে হামলা, মারধর করে মারাত্মক জখম এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন শশুরের বিরুদ্ধে।

গত ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার সময় জেলার ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডস্হ ভালুকা বাজার পানের আরত ও সাব রেজিস্ট্রি অফিসের সামনে পাকা রাস্তায় এই ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিস ও বাজার এলাকায়সহ সর্বত্র ব্যাপক চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গৌরিপুর এলাকার বাসিন্দা মোঃ বিল্লাল হোসেন (৩৬) দীর্ঘ দিন ধরে ভালুকা থানা এলাকায় জমি বেচাকেনার ব্যবসার করে ন।অভিযোগকারীর শ্বশুর মোঃ আঃ হাই (৫০) ইতিপূর্বে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জামাই বিল্লালের কাছ থেকে সর্বমোট ২ লক্ষ টাকা আদায় করেছেন। পরবর্তীতে প্রতি মাসে আরও ২ লক্ষ টাকা দাবি করে তিনি বিল্লালকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর আঃ হাই ১০-১২ জন ভাড়াটে গুন্ডা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিল্লাল হোসেনের পথরোধ করে পুনরায় ২ লক্ষ টাকা দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

বিল্লাল উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, শ্বশুর ও তার ভাড়াটেগুন্ডা বাহিনী লোহার রড, লাঠি-সোটা নিয়ে তার ওপর চড়াও হয়। এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ও বেদনাদায়ক জখম সৃষ্টি করা হয়।

একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত ব্যক্তি তার বুকের ওপর উঠে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

আহত বিল্লালের উপর হামলাকারীরা তার পকেটে থাকা জমি বেচাকেনার নগদ ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত বিল্লালের ডাকচিৎকারে শুনে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork