
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের অভিভাবক, বিশিষ্ট রাজনীতিবিদ প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন জনাব মোঃ শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন।
উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি -সাংবাদিক গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ও উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ।
উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি – সিনিয়র এডভোকেট লাকী আক্তার-মহাসচিব কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ।
উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি- জনাব, সাইদুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচালক (তদন্ত) কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ।
উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি ও আলোচক এডভোকেট খন্দকার মশিউর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন দুদক এর সম্মানিত পিপি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ।
উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি -মোঃ শফিক আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচালক (জনসংযোগ) কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ।
উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি -বিউটি রহমান সংগঠক ও পরিচালক(আন্তর্জাতিক)কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আসাদ খান।
সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল সকলের উদ্দেশ্যে বলেন।
উপস্থিত সুধীবৃন্দ, সহকর্মীগণ এবং গাজীপুরের সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ।
আসসালামু আলাইকুম।
আজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর গাজীপুর সিটি কর্পোরেশন শাখা কমিটির উদ্বোধনী ও আলোচনা সভায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
শুরুতেই আমি গাজীপুরের নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
মানবাধিকার কোনো দয়া বা অনুকম্পা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। ভৌগোলিক অবস্থান ও শিল্পাঞ্চল হিসেবে গাজীপুর আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।
এখানে লাখ লাখ শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক বসবাস করেন। ফলে এই অঞ্চলে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অপরিসীম।
আজ যে নতুন কমিটির যাত্রা শুরু হলো, তাদের কাঁধে একটি বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে।
আপনাদের মনে রাখতে হবে, আমাদের মূল লক্ষ্য হলো—বর্ণ, ধর্ম, লিঙ্গ বা পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।
এটি একটি অরাজনৈতিক সংগঠন।
যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, যেখানেই নিপীড়ন বা অন্যায় হবে, সেখানেই আপনাদের অত্যন্ত সাহসিকতার সাথে, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইনের মারপ্যাঁচে না আটকে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।
আমি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজের সাথে সমন্বয় করে কাজ করবেন।
বিশেষ করে নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আপনাদের বিশেষ নজর দিতে হবে। কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ বা প্রভাবের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখাই হোক আপনাদের মূল ব্রত।
একটি সুন্দর, সাম্য ও মানবিক সমাজ গঠনে গাজীপুর সিটি কর্পোরেশন শাখা কমিটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে—এই আশাবাদ ব্যক্ত করছি।
আমি এই কমিটির সার্বিক সাফল্য এবং উদ্বোধনী আলোচনা সভার আনুষ্ঠানিক সফলতা ঘোষণা করছি। সাথে এই অনুষ্ঠানটি যারা আয়োজক ছিলেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ০৭/০১/২০২৫ ইংরেজি তারিখে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন লাভ করেন, অদ্য পর্যন্ত এই দেড় বছরে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা ১৪০০+, আমাদের সংগঠনে দেশব্যাপী অ্যাডভোকেট ৪৭২ জন ডাক্তার ইঞ্জিনিয়ার, শিক্ষক সুশীল সমাজের একাধিক লোক আছেন,আমাদের এই সংগঠনের বিভাগীয় কমিটি / জেলা কমিটি উপজেলা কমিটি, সিটি কর্পোরেশন কমিটি / ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি দেশব্যাপী একাধিক কমিটি আছে, ইনশাল্লাহ আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
গাজীপুর সিটি কর্পোরেশন কমিটি উপদেষ্টা মন্ডলী সহ ৯৬ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হলো এই কমিটির সভাপতি আসাদ খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ মন্ডল, প্রধান উপদেষ্টা মোঃ শাহিন আলম সরকার।
সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের সংগঠনের,গাজীপুর জেলা কমিটি, কালিয়াকৈর উপজেলা কমিটি ও ধামরাই উপজেলা কমিটি সম্মানিত সদস্যবৃন্দ।
ধন্যবাদ জ্ঞাপন করছি স্থানীয় সাংবাদিক ও আমার সহকর্মী বৃন্দ,আপনারা জানেন আমার আরেকটি পরিচয় আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত (সাংবাদিক সংগঠন) বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি মফিজুর রহমান সোহেল।
সবাইকে ধন্যবাদ। জয় হোক মানবতার।