1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন - cumillarswadinsangbad
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ॥ মাথায় আঘাতের চিহৃ চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই: আব্দুস সাত্তারের চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী শামীমের অকাল প্রয়াণ

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃমকুবল হোসেন
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬,
  • 96 Time View

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
‘
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুএমপি ।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর এমপি , ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি উপজেলার ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করলে ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে পড়াশোনা ও খেলাধুলায় প্রথম পর্যায়েই থাকবে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি করে। নারী ফুটবলারদের সুযোগ সৃষ্টি করা গেলে ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। নতুন প্রজন্মকে মাদক ও অনলাইন থেকে দূরে রাখতে আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।

ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলা উইমেন্স দলের খেলার মাধ্যমে পর্দা উঠলো এ টুর্নামেন্টের। এতে ভালুকা উপজেলা দল ২-০ গোলে ময়মনসিংহ সদরকে হারিয়েছে। একই দিনে অপর ম্যাচে অংশ নেয় মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলা নারী দল। গ্যালারিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১৪টি নারী দল অংশ নিচ্ছে। আগামী ১ অক্টোবর বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork