1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে সাফল্য, কুমিল্লার শ্রেষ্ঠ ওসি নূরুজ্জামান - cumillarswadinsangbad
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:৫৩|
শিরোনামঃ
চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে সাফল্য, কুমিল্লার শ্রেষ্ঠ ওসি নূরুজ্জামান চান্দিনায় ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চান্দিনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রশাসন-পূজা কমিটির মতবিনিময় শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ॥ মাথায় আঘাতের চিহৃ চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা

চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে সাফল্য, কুমিল্লার শ্রেষ্ঠ ওসি নূরুজ্জামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 12 Time View

মাদক মামলায় ২৩, কিশোর গ্যাংয়ের ৭০ জন আটক/মুচলেকা; সেপ্টেম্বরে চান্দিনা থানায় ২৩২ জন গ্রেপ্তার

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাং প্রতিরোধ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান। সেপ্টেম্বর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে গত ৭ অক্টোবর তাকে এ সম্মাননা দেওয়া হয়।

চান্দিনা থানা পুলিশের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, ওই মাসে থানায় বিভিন্ন ঘটনায় মোট ৩৫টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে মাদক মামলা ২৩টি, অস্ত্র মামলা ১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১টি, হত্যা মামলা ১টি, শিশু ধর্ষণ মামলা ১টি, সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মামলা ১টি, পুলিশ অ্যাসল্ট মামলা ১টি এবং অন্যান্য মামলা ৬টি।

সেপ্টেম্বরে গ্রেপ্তার ২৩২ জন

চান্দিনা থানার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় ও অভিযানে মোট ২৩২ জনকে গ্রেপ্তার/আটক করা হয়েছে।

এর মধ্যে জিআর মামলায় সাধারণ গ্রেপ্তার ১৪ জন এবং সাজাপ্রাপ্ত আসামি ৬ জন। সিআর মামলায় সাধারণ গ্রেপ্তার ৩৪ জন এবং সাজাপ্রাপ্ত আসামি ৬ জন। এছাড়া মাদক মামলায় ২৯ জন, নিয়মিত মামলায় ১২ জন এবং নিয়মিত মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে। একই সময়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করে মুচলেকা নেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বিশেষ গুরুত্ব

সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানে দেখা যায়, চান্দিনা থানা পুলিশের অপরাধ দমন কার্যক্রমে মাদকবিরোধী অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাসটিতে মোট ৩৫টি মামলা রুজু হলেও এর মধ্যে ২৩টি মামলাই মাদকসংক্রান্ত।

পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান

চান্দিনায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণেও থানা পুলিশের বিশেষ নজর রয়েছে। সেপ্টেম্বর মাসে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭০ জনকে আটক/মুচলেকা নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে অভিযান পরিচালনার পাশাপাশি অভিভাবকদের সচেতন করা হচ্ছে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান দায়িত্ব’

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান বলেন, “চান্দিনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, চান্দিনা থানা এলাকায় চুরি বা ডাকাতির ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ওসি নূরুজ্জামান বলেন, “মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

চান্দিনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাং প্রতিরোধ এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে মোঃ নূরুজ্জামান কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, এ অর্জন চান্দিনা থানা পুলিশের অপরাধ দমন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork