1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, বরুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৩৪|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, বরুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২০, ২০২৬,
  • 58 Time View
হ্যান্ডকাফ, ডিবি লেখা পোশাক ও দেশীয় অস্ত্র উদ্ধার; চক্রের প্রধানসহ কয়েকজন পালিয়ে গেছে

এম এ খায়ের ইমন (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি লেখা পোশাক, হ্যান্ডকাফ, লেজার লাইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রের প্রধানসহ আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাতে বরুড়া থানার একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে। রাত প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে বরুড়া বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, কয়েকটি সিএনজি অটোরিকশা যোগে ডিবি পুলিশের পোশাকধারী একটি ডাকাত দল বরুড়া উপজেলার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে বরুড়া থানার এসআই (নিঃ) মুহাম্মদ জয়নুল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। রাত প্রায় ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. খলিলুর রহমান (৪৯), মো. সুমন মোল্লা (৪১), মো. হারুন মল্লিক (৪৬), মো. মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), মো. সোহাগ রানা (৪৫), মো. মোশারফ মেলকার (৪৬) এবং মো. নুরুল হক (৪৪)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ডিবি লেখা দুটি খাকি রঙের কুটি, একটি হ্যান্ডকাফ ও চাবি, একটি লেজার লাইট, একটি ম্যাজিক স্টিক, একটি হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, দুটি ধারালো ছুরি এবং একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। তাদের সঙ্গে থাকা চক্রের প্রধান মনির হোসেন ওরফে ‘মনির ডাকাত’সহ আরও ৬/৭ জন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা বরুড়া থানাসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও রাহাজানির মতো অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৯ ও ৪০২ ধারায় বরুড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork