1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ডিজিটাল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বাংলাভিশন অনলাইনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪০|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ডিজিটাল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বাংলাভিশন অনলাইনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২০, ২০২৬,
  • 75 Time View
জেএ টিভির প্রতিনিধি কর্মশালায় সম্মাননা ক্রেস্ট প্রদান; ওসিন্ট, তথ্য যাচাই ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন সংবাদ উন্নয়ন এবং আধুনিক মিডিয়া ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলকে সম্মাননা প্রদান করেছে জেএ টিভি।

সোমবার (১৮ মে) রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভির প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে দেশের অনলাইন গণমাধ্যমে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত ধারায় দ্রুত, নির্ভুল এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে বদরুল আলম নাবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আধুনিক সংবাদ উপস্থাপন, দক্ষ ডিজিটাল নিউজরুম পরিচালনা এবং তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তার অবদান গণমাধ্যম অঙ্গনে প্রশংসিত।

কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে অংশ নিয়ে তিনি ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় তিনি বলেন,

“ডিজিটাল যুগে শুধু সংবাদ প্রকাশ করাই যথেষ্ট নয়; তথ্যের সত্যতা যাচাই, প্রযুক্তিগত দক্ষতা এবং দায়িত্বশীল সাংবাদিকতাই একজন গণমাধ্যমকর্মীর সবচেয়ে বড় শক্তি।”

জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, দৈনিক কাল বেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান আলীসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।

অনুষ্ঠান শেষে প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork