1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৫|
শিরোনামঃ
চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫

দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬,
  • 24 Time View
“স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে” – ইউএনও অশোক বিক্রম চাকমা

এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে দু’দিন ব‍্যাপী স্কাউট ডে-ক‍্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি ঘিরে সমাজসেবা, বই বিতরণ, বৃক্ষ রোপন ও মানবিক শিক্ষার্জনে মুখরিত স্কাউটরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১০ টা পর্যন্ত দুদিন ব‍্যাপী উৎসবমুখর পরিবেশে দেবীদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয় ওই বিশেষ স্কাউট ডে-ক্যাম্প।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেবীদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের সদস‍্য সচিব খন্দকার নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ’দিনব‍্যাপী বিশেষ স্কাউট ডে-ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বুয়েটের অধ‍্যাপক ড. মো. খোরশেদ আলম।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ক্যাম্পে উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬০ জন স্কাউট এবং ৬ জন স্কাউট লিডার অংশগ্রহন করেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো,- আল-মুনতাহা আইডিয়াল স্কুল ও মাদ্রাসা (ছাইচাপাড়া), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

দুই দিন ব্যাপী এই ক্যাম্পে স্কাউটিংয়ের মূলমন্ত্র ও সামাজিক দায়িত্ববোধের ওপর ভিত্তি করে নানা কর্মসূচী পরিচালিত হয়।

প্রথম দিনে স্কাউটদের বিভিন্ন নিয়মানুবর্তিতা, দলগত কাজ এবং স্কাউট হাইকিংয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের দীক্ষা ও শপথ গ্রহণ করানো হয়। স্কাউটদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে একটি বিশেষ ‘স্কাউটস ওন’ সেশনের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্কাউট সদস্যরা দেবীদ্বার উপজেলা পরিষদ চত্বর এবং মফজউদ্দীন স্কুল চত্বরে একটি বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

ক্যাম্পের সমাপনী দিনে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় শিশুদের মাঝে ওষুধি গাছের চারা বিতরণ করেন। একই সাথে শিশুদের পাঠাভ্যাস ও মেধা বিকাশের লক্ষ্যে জ্ঞানমূলক বিভিন্ন বই বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি (ইউএনও) অশোক বিক্রম চাকমা দেবীদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রমে সব সময়ই সহযোগিতা থাকবে।”

দুই দিন ব্যাপী এই ক্যাম্পটি দেবীদ্বারের তরুণ স্কাউটদের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছে এবং একটি সফল ও অনুকরণীয় আয়োজন হিসেবে সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork