1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় খেলার মাঠে সংস্কার কাজ শুরু : প্রাণ ফিরছে স্থানীয় ক্রীড়া প্রেমীদের - cumillarswadinsangbad
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:১১|
শিরোনামঃ
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর

চান্দিনায় খেলার মাঠে সংস্কার কাজ শুরু : প্রাণ ফিরছে স্থানীয় ক্রীড়া প্রেমীদের

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 842 Time View
চান্দিনায় খেলার মাঠে সংস্কার কাজ শুরু : প্রাণ ফিরছে স্থানীয় ক্রীড়া প্রেমীদের

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় দীর্ঘদিন অব্যবহৃত ও সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা ঐতিহাসিক খেলার মাঠে অবশেষে শুরু হয়েছে সংস্কার কাজ। বর্তমানে মাঠে চলছে মাটি ভরাট, আগাছা পরিষ্কার, ঘাস কেটে সমান করা ও আশপাশের পরিবেশ উন্নয়নের কাজ। এতে স্থানীয় খেলোয়াড় থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে ফিরে এসেছে আনন্দের স্রোত।

সংস্কার কাজে এগিয়ে এসেছেন সাবেক ক্রিকেটার ও স্থানীয় প্রতিনিধি মাহবুবুল আলম দোলন, মানিক রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি সহযোগিতা করছে ক্রীড়া সংগঠন ও উপজেলা প্রশাসন। এলাকাবাসীর মতে, মাঠটি শুধু খেলাধুলার কেন্দ্র নয়—এটি স্থানীয়দের সামাজিক সম্প্রীতিরও প্রতীক।

সাবেক ক্রিকেটাররা মনে করছেন, সংস্কার কাজ তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। স্থানীয় সাবেক ক্রিকেটার বলেন- দীর্ঘদিন ধরে মাঠটা অব্যবহৃত ছিল। এখন সংস্কার শুরু হওয়ায় আবার খেলাধুলা ফিরে আসবে—এটা আমাদের জন্য আনন্দের।”

সাবেক ক্রিকেটার মাহবুবুর আলম দোলন বলেন- এই মাঠে আমরা একসময় খেলতাম। সংস্কার শেষে এখানেই আবার টুর্নামেন্ট হলে তরুণরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।

স্থানীয় যুবকের মন্তব্য মাঠ থাকলে আমরা মোবাইলের বদলে সময় কাটাব খেলাধুলায়। এতে শরীর ভালো থাকবে, নেশা থেকেও দূরে থাকব।

তবে মাঠ সংস্কারের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণেরও গুরুত্ব তুলে ধরছেন এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দা বলেন, মাঠটা নিয়মিত পরিচর্যা করলে সবসময় খেলার উপযোগী থাকবে, তাই স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ দরকার।

এদিকে মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। গত ৫ আগস্টের পর দুর্বৃত্তরা ভবনটির থাই গ্লাস খুলে নেওয়ায় এটি এখন ব্যবহার অনুপযোগী ও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। প্রাক্তন খেলোয়াড়দের দাবি, ভবনটির সংস্কার করা হলে সেখানে বসার জায়গা হবে এবং পুরোনো খেলোয়াড়দের ব্যবহৃত ড্রেস, ট্রফি ও স্মারক সংরক্ষণের ব্যবস্থা করা যাবে—যা মাঠের ইতিহাসকে বাঁচিয়ে রাখবে।

এক প্রাক্তন খেলোয়াড় বলেন- ভবনটা ঠিক হলে আমরা বসতে পারব, পুরোনো খেলোয়াড়দের ড্রেসগুলোও সংরক্ষণ করা যাবে—এটা আমাদের সবার দাবি।

সংস্কার কাজ সম্পর্কে জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এই মাঠ সংস্কার করা হচ্ছে। ভবনসহ পুরো এলাকাকে পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

সংস্কার কাজ শেষ হলে মাঠটি আবারও হয়ে উঠবে চান্দিনার ক্রীড়াপ্রেমীদের প্রাণকেন্দ্র—যেখানে জেগে উঠবে খেলাধুলা, বন্ধুত্ব ও প্রাণচাঞ্চল্যের নতুন মাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork