1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
রাজারামপুর বাইতুন নূর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্স এর নৌকা ভ্রমন - cumillarswadinsangbad
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:১৪|
শিরোনামঃ
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর

রাজারামপুর বাইতুন নূর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্স এর নৌকা ভ্রমন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 874 Time View
রাজারামপুর বাইতুন নূর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্স এর নৌকা ভ্রমন

কচুয়া প্রতিনিধি, মোঃ আবু ইউসুফ উদয় :

কচুয়ার সাচারে অবস্থিত ঐতিহ্যবাহী রাজারামপুর বাইতুন নূর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্স এর নৌকা ভ্রমন সম্পন্ন হয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদেরকে নিয়ে সাচার থেকে শুরু হয়ে ঐতিহাসিক ঘোগরার বিলে গিয়ে এ নৌকা ভ্রমণ সম্পন্ন হয়। গত ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় সাচার ঘাট থেকে যাত্রা শুরু করার কথা থাকলেও যাত্রা শুরু হয় মুলত ১১টা ২০ মিনিটে এবং ১১টা ৫৮ মিনিটে নৌকা গিয়ে পৌছে ঘোগরার বিলের লাল মসজিদে। হৈ -হুল্ল, হাসি -আনন্দে, কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত গাইতে গাইতে নৌকা পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। সেখানে গিয়ে দুপুরের খাওয়া-দাওয়া শেষে সবাই একত্রে যোহরের নামাজ আদায় করেন। এবং নির্দিষ্ট কিছু সময় ঘোরাফেরার পরে মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মোজাম্মেল হোসাইন একটি ছোট্ট আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় তিনি সবাইকে নৌকা ভ্রমণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান এবং মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদেরকে চিত্ত বিনোদনের মাধ্যমে সামনের দিকে আরো সুন্দর পাঠদানের প্রত্যয় ব্যক্ত করেন এবং এ কাজে তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তার সাথে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সাইফুর রহমান তিনিও পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চিত্ত বিনোদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী সেক্রেটারি মোহাম্মদ কবির হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষক মোঃ আলাউদ্দিন, আবদুর রহমান, শফিকুল ইসলাম মোল্লা, শামীম মোল্লা সহ আরো অনেক অভিভাবক বৃন্দ।

ছাত্র /ছাত্রীরা এই নৌকা ভ্রমবে আসতে পেরে খুবই আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork