1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১০|
শিরোনামঃ
মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহিদদের স্মরণে বুড়িচংয়ে আলোচনা সভা

চান্দিনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
  • 255 Time View
      চান্দিনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল               বিজয়ীর হাতে এলইডি টিভি

নিজস্ব প্রতিবেদক, চান্দিনা (কুমিল্লা):

কুমিল্লার চান্দিনা উপজেলার কালেমসার গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘কালেমসার মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর জমজমাট গ্র্যান্ড ফাইনাল। শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ২-০ গোলে কালেমসার লাল মাহমুদ ভূঁইয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বল্লারচর ফুটবল একাদশ।

পাঁচজন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত মিনিবার ফুটবলে দুই দলের নান্দনিক ও গতিময় খেলায় মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনা। নির্ধারিত সময়জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফল নির্ধারণে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের, যেখানে স্নায়ুচাপ সামলে ২-০ গোলে জয় নিশ্চিত করে বল্লারচর ফুটবল একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়। রানার্সআপ কালেমসার লাল মাহমুদ ভূঁইয়া একাদশকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি আকর্ষণীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জনকারী দলকে নগদ অর্থ পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোকলেছুর রহমান মুহুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শরিফ মুহুরি, জনাব মশিউর রহমান প্রধান, জনাব রেদোয়ান আহমেদ, জনাব বাবুল প্রধান, জনাব জামাল হোসেন ও জনাব ফকির জামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোকলেছুর রহমান মুহুরি বলেন,

“এলাকার যুবকদের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা তরুণ সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। ভবিষ্যতেও এই সুস্থ বিনোদনের ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেন মোঃ কামাল হোসেন, মোঃ ইকরাম হোসেন সোহাগ, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ মামুনসহ এলাকার একঝাঁক উদ্যমী যুবক। পুরো আয়োজনটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork