1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি - cumillarswadinsangbad
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:১৩|
শিরোনামঃ
চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুলইসলাম সহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: এমপি হাজী জসিম উদ্দিন

দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬,
  • 44 Time View
সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি

এম এ খায়ের ইমন, (কুমিল্লা) প্রতিনিধি:

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার থানা প্রশাসনের উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার সূর্যপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওবায়দুল হক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এ সময় বক্তব্য রাখেন ১২ নম্বর ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দীন ভূইয়া, ইউপি সদস্য নুরুন নবী, হাবিব খান ও শামীম।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দেবিদ্বার থানার ওসি মো. মনির হোসেন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সাহারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাবেল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। এ সময় মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork