1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা - cumillarswadinsangbad
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:১২|
শিরোনামঃ
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিব গ্রেপ্তার দেবিদ্বারে ১২নং ভানী ইউনিয়ন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি মেধার আলোয় উজ্জ্বল নবীনগর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা আধুনিক ও অপরাধমুক্ত চান্দিনা গড়ার অঙ্গীকার পৌর মেয়র প্রার্থী নুরুল ইসলাম মুন্সীর

চান্দিনায় পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী নুরুল ইসলাম মুন্সীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬,
  • 39 Time View
পৌর নির্বাচন সামনে রেখে ১নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময়

এম এ খায়ের ইমন, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: 

কুমিল্লার চান্দিনায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও চান্দিনা পৌর যুবদলের সাবেক সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সীর উদ্যোগে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং আগামী দিনে একটি সুন্দর ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা হাজী নুরুল ইসলাম মুন্সীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন পৌরসভা নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে মেয়র পদে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা।

সভায় বক্তারা বলেন, চান্দিনা পৌরসভার মানুষের প্রত্যাশা পূরণে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এলাকার উন্নয়ন ও নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে হাজী নুরুল ইসলাম মুন্সী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় মো. মঞ্জু মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল ইসলাম হেলালীর সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপি নেতা হাজী মো. শাহ আলম, মো. আলম, মো. ফয়েজুল হক মুন্সী, মো. মিজানুর রহমান, ইমান হোসেন মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন মোবা, মো. মনিরুল ইসলাম শানু, মো. সেলিম, স্থানীয় বাসিন্দা খাদেম মো. দুলাল হোসেন, যুবদল নেতা গিয়াস উদ্দিন, মো. ইকবাল হোসেন মুন্সী, মোঃ মামুন, মোঃ বাদল, মো. আবুল কালাম আবু মুন্সী, তাজুল ইসলাম মুন্সী, ছাত্রদল নেতা হানিফ মুন্সী, সজীব মুন্সী, তন্ময় ইসলাম হিমেলসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় স্থানীয় ভোটারদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা শোনা হয়। বক্তারা আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় হাজী নুরুল ইসলাম মুন্সী বলেন, চান্দিনা পৌরবাসীর কল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork