1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
*গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  - cumillarswadinsangbad
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৬|
শিরোনামঃ
চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫

*গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী 

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬,
  • 6 Time View
ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী

মোঃ ইউছুফ ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী গুণবতী হাইস্কুল মাঠে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল। কুমিল্লা বনাম নোয়াখালীর লড়াইয়ে গোটা মাঠ ছিল টানটান উত্তেজনায় ভরপুর।

গত ২৩ অক্টোবর, রোজ শুক্রবার বিকেলে গুণবতী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাব ও নোয়াখালীর এনায়েতপুর একতা ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-২ গোলে এনায়েতপুর একতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাব।

গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকি সভাপতিত্বে, গুণবতী স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আব্দুর রহমান ফরহাদ ফরায়েজী সঞ্চালনায়

জপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন আজকের এই ফাইনাল শুধু একটি খেলা নয়, এটি আমাদের যুব সমাজের ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের প্রতীক। গুণবতী স্পোর্টিং ক্লাব প্রমাণ করেছে, চাইলে গ্রাম থেকেও বড় আয়োজন করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আজকের তরুণরা মাদক, কিশোর গ্যাং ও মোবাইলের অপব্যবহারে বিপথগামী হচ্ছে। তাদের এই অন্ধকার পথ থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ দেহই পারে একটি সুন্দর মন গড়তে। আমি বিশ্বাস করি, এই গুণবতীর মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।”

এ সময় তিনি গুণবতী স্পোর্টিং ক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “যুব সমাজের কল্যাণে, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফিজ উদ্দিন ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আহসান উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন গুণবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন, গুণবতী ইউনিয়ন জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি ইলিয়াস রুবেল, জামায়াত নেতা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় প্রাইজমানি, ট্রফি ও মেডেল তুলে দেন এবং উভয় দলকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork