1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২, ২০২৬,
  • 137 Time View
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজাগাছ ১জন গ্রেপ্তার

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (২ মে) ভোর রাত ৪টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি আবুল কাশেম (২৫) উপজেলার ষাইটশালা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে অভিযান চালিয়ে আবুল কাশেমের বসতবাড়ির উঠান থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেন। এসময় আবুল কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের শেষে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হহয়েছে নলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork