1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৪|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন

বরুড়া উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 4 Time View

কুমিল্লার বরুড়া উপজেলার ফয়যানে মদিনা মডেল মাদ্রাসায় ৯ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমান (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আড্ডা এলাকায় অবস্থিত ফয়যানে মদিনা মডেল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্র। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে শিক্ষক আতিকুর রহমান তাকে বলাৎকার করেন। সকালে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য বরুড়া থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাক্কাধাক্কিতে ৮ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে।

বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork