কুমিল্লার বরুড়া উপজেলার ফয়যানে মদিনা মডেল মাদ্রাসায় ৯ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমান (৩২) আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আড্ডা এলাকায় অবস্থিত ফয়যানে মদিনা মডেল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্র। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে শিক্ষক আতিকুর রহমান তাকে বলাৎকার করেন। সকালে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য বরুড়া থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাক্কাধাক্কিতে ৮ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে।
বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, "অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান