1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা - cumillarswadinsangbad
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:২৫|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

মোঃমোশারফ হোসেন
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬,
  • 93 Time View

মোঃ মোশারফ হোসেন 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, বুড়িচং থানার সেকেন্ড অফিসার মো. রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. ছলিম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন চৌধুরী, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, ব্র্যাকের প্রতিনিধি মো. শাহীনুর রহমান এবং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিমুল ইসলামসহ নির্বাচন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের নীতিমালা, যোগ্যতা, দায়িত্ব ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপস্থিত কমিটির সদস্য, স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি ও স্বচ্ছতার বিষয়েও অবহিত করা হয়।

বক্তারা বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হলে ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork