
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ রকিবুল ইসলাম। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন ওসি থানায় পৌঁছালে বিদায়ী অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি থানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি রকিবুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “পুলিশ হবে জনগণের বন্ধু।
সদর দক্ষিণ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে কঠোরভাবে কাজ করব। সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
এসময় তিনি অপরাধ দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।