1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় জেএ টিভির প্রতিনিধি কর্মশালা - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৭|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় জেএ টিভির প্রতিনিধি কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 68 Time View
প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ে হাতে-কলমে প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে জেএ টিভির উদ্যোগে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেএ টিভির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়—ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT), জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা—নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য যাচাই, সংবাদ সংগ্রহ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে সংবাদ পরিবেশনের কৌশল তুলে ধরা হয়।

ওসিন্ট (OSINT) বিষয়ক সেশনে অংশগ্রহণকারীদের শেখানো হয় কীভাবে ইন্টারনেটে উন্মুক্ত তথ্য, ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সংবাদের সত্যতা যাচাই করা যায়। এ সময় গুগল রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন যাচাই, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন এবং বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক আলোচনায় দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অন্যদিকে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সেশনে টেক্সট, ছবি, ভিডিও ও ইনফোগ্রাফিক সমন্বয়ে সংবাদ উপস্থাপনের আধুনিক কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ও কার্যকরভাবে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন,

“ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী।

জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গী এবং জেএ টিভির হেড অব ডিজিটাল জয় কর্মকার।

এছাড়াও আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, মো. ফারুক হোসেন, মো. রফিকুল ইসলাম মানিক এবং আল মামুন এলিট সাগর। কর্মশালাজুড়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন জেএ টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান আলী। তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেএ টিভির হেড অব নিউজ ওমর ফারুক রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব শেখ ও সবুজ বাঙালি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork