1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জাল নোট প্রতিরোধে জনতা ব্যাংকের জনসচেতনতামূলক ওয়ার্কশপ - cumillarswadinsangbad
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৮|
শিরোনামঃ
মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চান্দিনায় দত্ত ফার্মেসিকে লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া দুই’টি ঘটনায় অভিভাবকসহ সর্বত্রই আতঙ্কিত ও চিন্তিত দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন

চান্দিনায় জাল নোট প্রতিরোধে জনতা ব্যাংকের জনসচেতনতামূলক ওয়ার্কশপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬,
  • 215 Time View

জাল নোট শনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

এম এ খায়ের ইমন (কুমিল্লা) প্রতিনিধি:

জাল নোটের প্রচলন প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে জাল নোট শনাক্তকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) চান্দিনা উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, ব্যাংকার, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মো. মিজানুর রহমান, আবু আল মামুন, জনতা ব্যাংক পিএলসি’র ডিজিএম মো. আবু হানিফা ও অন্যান্য কর্মকর্তারা।

ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএম। শুরুতে স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসি’র চান্দিনা সমবায় কর্পোরেট শাখার ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম।

ওয়ার্কশপে বক্তারা বলেন, জাল নোটের প্রচলন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। অসাধু চক্রের মাধ্যমে বাজারে জাল নোট ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ অনেক সময় প্রতারণার শিকার হন। তাই জাল নোট শনাক্তকরণে ব্যাংকারদের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।

এ সময় প্রশিক্ষণার্থীদের জাল নোট চেনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য, কাগজের গুণগত মান, নিরাপত্তা সুতা, জলছাপসহ বিভিন্ন বৈশিষ্ট্য পরীক্ষা করে সন্দেহজনক নোট শনাক্ত করার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক ওয়ার্কশপ নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে জাল নোট শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা আরও বাড়বে। পাশাপাশি বাজারে জাল নোটের প্রচলন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

ওয়ার্কশপে উপস্থিত প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, জনতা ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে চান্দিনা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ব্যাংকিং লেনদেন ও দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে জাল নোটের ঝুঁকি কমাতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork