
চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে চলছে নেতাকর্মীদের নিয়ে নানা কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় চান্দিনা পৌর বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে পৌরসভার ৪ নং ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী মেয়র প্রার্থী হাজী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে যোগ দিয়েছেন।
নেতাকর্মীদের এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা। আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের সমর্থন, সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি এখন প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। শেষ পর্যন্ত এই রাজনৈতিক তৎপরতা নির্বাচনে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।