1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ধলই ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মনছুর - cumillarswadinsangbad
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১১:০৯|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে বিএনপির মতবিনিময় সভা কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ চান্দিনায় মেয়র প্রার্থী নূরুল ইসলাম মুন্সির সঙ্গে বিএনপির মূল দলের নেতা বাদলের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের যোগদান দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর জীবন রক্ষায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তুলত সচেতনতামূলক মহড়া ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া দুই’টি ঘটনায় অভিভাবকসহ সর্বত্রই আতঙ্কিত ও চিন্তিত দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ মহিউদ্দিন সম্মাননা পুরস্কারে ভূষিত

কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ধলই ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মনছুর

মোহাম্মদ আমিনুল ইসলাম
  • Update Time : বুধবার, জুলাই ১৫, ২০২৬,
  • 97 Time View

মোহাম্মদ আমিনুল ইসলাম

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনছুর। দুর্গম ও পানিবন্দী এলাকায় পৌঁছে তিনি কোমরসমান পানিতে নেমে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সম্প্রতি ইলশা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বন্যার্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে তিনি নিজেই মাঠে উপস্থিত হন। পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বাঁশখালীর প্রতিনিধি হিসেবে বিশিষ্ট সার্ভেয়ার আলহাজ্ব মোহাম্মদ মোক্তার হোসেন। তাঁরা সবাই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণকালে আলহাজ্ব মনছুর বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। যতদিন বন্যার দুর্ভোগ থাকবে, ততদিন সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কোমরসমান পানি অতিক্রম করে সরাসরি মানুষের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা চেয়ারম্যান আলহাজ্ব মনছুর ও তাঁর সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক এই উদ্যোগ প্রমাণ করে, দুর্যোগের সময় জনপ্রতিনিধি ও সমাজের সচেতন ব্যক্তিদের আন্তরিক অংশগ্রহণ অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork