1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সাচার ইউনিয়ন পরিষদে দুস্থ মহিলাদের মধ্যে চাল বিতরণ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৮|
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

সাচার ইউনিয়ন পরিষদে দুস্থ মহিলাদের মধ্যে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 299 Time View

সাচার ইউনিয়ন পরিষদে দুস্থ মহিলাদের মধ্যে চাল বিতরণ

মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি: 

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর এর আওতায় প্রতিমাসে এ চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে করে প্রতিটি মহিলা প্রতিমাসে ৩০ কেজি করে সরকারের পক্ষ থেকে চাল পেয়ে থাকে। গতকাল সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০টায় সাচার হাইস্কুল মাঠে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কিস্তিতে জুলাই ও আগস্ট দুই মাসের ৬০ কেজি করে প্রত্যেক মহিলাকে চাল প্রদান করা হয়।

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ জহির ইসলাম। তিনি উপস্থিত থেকে সুস্থভাবে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেক দুস্থ মহিলার হাতে চাল পৌছে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ১ নং সাচার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বিজয় কৃষ্ণ শীল, ১নং সাচার ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউনিয়নের হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেট মোঃ রিয়াদ হোসাইন। তারা প্রশাসক মহোদয়কে চাল বিতরণে সর্বাত্মক সহযোগিতা করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম মুন্সী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সহসেক্রেটারী হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই এর কচুয়া উপজেলার সভাপতি ও সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার ৩নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসান, ৮নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসাইন সহ আরও অনেকেই।

Please Share This Post in Your Social Media

৩ thoughts on "সাচার ইউনিয়ন পরিষদে দুস্থ মহিলাদের মধ্যে চাল বিতরণ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork