সাচার ইউনিয়ন পরিষদে দুস্থ মহিলাদের মধ্যে চাল বিতরণ
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর এর আওতায় প্রতিমাসে এ চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে করে প্রতিটি মহিলা প্রতিমাসে ৩০ কেজি করে সরকারের পক্ষ থেকে চাল পেয়ে থাকে। গতকাল সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০টায় সাচার হাইস্কুল মাঠে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কিস্তিতে জুলাই ও আগস্ট দুই মাসের ৬০ কেজি করে প্রত্যেক মহিলাকে চাল প্রদান করা হয়।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ জহির ইসলাম। তিনি উপস্থিত থেকে সুস্থভাবে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেক দুস্থ মহিলার হাতে চাল পৌছে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ১ নং সাচার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বিজয় কৃষ্ণ শীল, ১নং সাচার ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউনিয়নের হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেট মোঃ রিয়াদ হোসাইন। তারা প্রশাসক মহোদয়কে চাল বিতরণে সর্বাত্মক সহযোগিতা করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম মুন্সী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সহসেক্রেটারী হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই এর কচুয়া উপজেলার সভাপতি ও সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার ৩নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসান, ৮নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসাইন সহ আরও অনেকেই।
হেড অফিস ১১১ ভি আই পি মার্কেট, এলিফ্যান্ট রোড ঢাকা।
কুমিল্লা অফিস: বাগিচাগাঁও, ডায়াবেটিস হসপিটাল এর আপজিটে, কুমিল্লা। 01919602008
সম্পাদক ও প্রকাশক- এম এ খায়ের ইমন
ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন
নির্বাহী সম্পাদক- মোঃ সেলিমুজ্জামান (সেলিম)
বার্তা সম্পাদক- সুলতানা রাজিয়া
সহঃ বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান