1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
মতিঝিল নিউজ ২৪–এর প্রধান সম্পাদক ও ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র রিপোর্টার হায়দার আলীর উপর সন্ত্রাসী হামলা - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০১|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

মতিঝিল নিউজ ২৪–এর প্রধান সম্পাদক ও ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র রিপোর্টার হায়দার আলীর উপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 408 Time View
🛑 মতিঝিল নিউজ ২৪–এর প্রধান সম্পাদক ও ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র রিপোর্টার হায়দার আলীর উপর সন্ত্রাসী হামলা

✍️ পেশাগত দায়িত্ব পালনের সময় ওয়ারীতে ভয়াবহ নৃশংস হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক | দৈনিক কুমিল্লার স্বাধীন সংবাদ:

রাজধানীতে আবারও কলম ও ক্যামেরার উপর নেমে এলো সন্ত্রাসী হামলা।

মতিঝিল নিউজ ২৪–এর প্রধান সম্পাদক ও ডেইলি প্রেজেন্ট টাইমস–এর সিনিয়র রিপোর্টার হায়দার আলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

১৯শে ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে, রাজধানীর ওয়ারী এলাকার একটি ওভার ব্রিজের নিচে।

ঘটনার সময় সাংবাদিক হায়দার আলী ক্যামেরাসহ গলায় প্রেসকার্ড ঝুলিয়ে সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে ১০–১৫ জন সন্ত্রাসী এসে তাকে ঘিরে ধরে। সন্ত্রাসীরা প্রথমে জিজ্ঞেস করে— ❝আপনি কি গণমাধ্যমের লোক?❞

সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে তার উপর হামলা চালানো হয়।

🔫 গুলি করার চেষ্টা ও সরঞ্জাম লুট হামলাকারীরা এক পর্যায়ে তাকে গুলি করার চেষ্টা করে, তার ক্যামেরা ছিনিয়ে নেয়, বুম ভেঙে ফেলে, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পালানোর সময় একজন সন্ত্রাসীর ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করতে সক্ষম হন সাংবাদিক হায়দার আলী।

➡️ মোটরসাইকেল নম্বর: ঢাকা মেট্রো-ল ৩৩–৬০–৮৯

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সন্ত্রাসী দলটি টিকাটুলি এলাকায় বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছিলো।

সাংবাদিকের উপস্থিতির কারণে তারা সেই অপকর্ম বাস্তবায়ন করতে পারেনি।

মতিঝিল নিউজ ২৪ এই বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একজন দায়িত্বশীল সাংবাদিকের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের উপর সরাসরি আঘাত।

✊ সাংবাদিক সমাজের প্রতিবাদ ঘটনার পরপরই আশপাশের বিভিন্ন গণমাধ্যমকর্মী সাংবাদিক সংগঠন

এই হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।

 

আমরা জোর দাবি জানাচ্ছি—

✔️ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার

✔️ সাংবাদিকের লুট হওয়া সরঞ্জাম উদ্ধার

✔️ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা

✍️ কলম থামবে না, ক্যামেরা থামবে না—সত্য প্রকাশ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork