
নিজস্ব প্রতিনিধি, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক সেবীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৩ মে ২০২৬) প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—
মোঃ ফয়সাল (২০), পিতা: মোঃ হাছান, সাং- গজারিয়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আব্দুল কাইয়ুম (২১), পিতা: জহিরুল ইসলাম, সাং- লনাই, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। তাকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মহসিন (২৫), পিতা: মোসলেম, সাং- লনাই, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত তিনজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।