1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলায়, সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:০৩|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

দুমকি উপজেলায়, সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 468 Time View
দুমকি উপজেলায়, সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী সাংবাদিকের আবেদনে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের সঙ্গে দৈনিক আমারদেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে যান।এসময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আটক চোরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।ঘটনার পর রাতেই সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় গিয়ে গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি জিডি করেন।

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork