1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দেবীদ্বার ১০ বিদ‍্যালয়ের পেল ক্রীড়া সামগ্রী - cumillarswadinsangbad
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:০২|
শিরোনামঃ
শ্রীলঙ্কার বিশিষ্ট সাংবাদিক নেতা ও শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (SLWJA) সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই  দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ॥ মাথায় আঘাতের চিহৃ চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই নেই: আব্দুস সাত্তারের চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী শামীমের অকাল প্রয়াণ

দেবীদ্বার ১০ বিদ‍্যালয়ের পেল ক্রীড়া সামগ্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬,
  • 15 Time View
দেবীদ্বার ১০ বিদ‍্যালয়ের পেল ক্রীড়া সামগ্রী

এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ৫২ টি উচ্চ বিদ‍্যালয়ের মধ‍্যে ১০টি উচ্চ বিদ‍্যালয় পেল ক্রীড়া পরিদপ্তর হতে স্থানীয় সংসদ সদস‍্য কোটায় বরাদ্ধ ক্রীড়া সামগ্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা’র সভাপতিত্বে এ সময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, দেবীদ্বার ক্রীড়াসংস্থা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন (ভিপি ময়নাল), এনসিপি উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন বিদ‍্যালয় প্রধানরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ক্রীড়া পরিদপ্তর হতে স্থানীয় সংসদ সদস‍্যের কোটায় প্রাপ্ত বরাদ্ধের ক্রীড়া সামগ্রীগুলো আজ ১০ টি উচ্চ বিদ‍্যালয়ে বিতরণ করেছি। এরই মধ‍্যে বেশ কিছু উচ্চ বিদ‍্যালয়ে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে, ভবিষ‍্যতে আরো বরাদ্দ আসলে বাকি বিদ‍্যালয়গুলোতে বিতরণ করা হবে। বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা যেন, মাদকসহ নানা অপরাধে থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তার জন‍্য শিক্ষার্থীদের খেলাধূলা ও সংস্কৃতিক কর্মকান্ডে আগ্রহী করতে এ আয়োজন।

দেবীদ্বারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork