1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:১০|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 466 Time View

‎গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মো. আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

‎অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম। ১৫ জুলাই মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।

‎আটক আব্দুর রাজ্জাক শেখ দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে। তার বাড়ির শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি স্বচ্ছ পলিপ্যাকে পাওয়া যায় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২২ গ্রাম। একইসাথে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির নগদ ১,২০০ টাকা। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৬৭,২০০ টাকা বলে জানা গেছে।

‎অভিযানে অংশ নেয় উপ-পরিদর্শক মো. আবুল কাশেমসহ আরও ৫ জন সিপাহী এবং একজন গাড়িচালক। তল্লাশি কার্যক্রমে স্থানীয় দুইজন স্বাক্ষীকেও সঙ্গে রাখা হয়।

‎অভিযানের সময়ই ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় আব্দুর রাজ্জাক শেখকে। উদ্ধারকৃত ইয়াবা থেকে ২টি নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে হেফাজতে রাখা হয়েছে।

‎জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে, যা ৩১ মে ২০২৪ সালে সাদুল্লাপুর থানায় দায়ের হয়।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের দায়িত্বে থাকবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, গাইবান্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork