1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি: ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসে বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেপ্তার - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:০৯|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি: ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসে বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 142 Time View
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি: ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসে বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির চেকপোস্ট চলাকালে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে, রাত আনুমানিক ১৯:০০ ঘটিকার সময়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ একটি বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করে। এই চেকপোস্টটি কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেইনে পরিচালিত হয়।

রাত ৮:১৫ ঘটিকার সময় কুমিল্লার দিক থেকে আসা ঢাকা গামী এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) সংকেত দিলে থামানো হয়। বাসটির যাত্রীদের তল্লাশি করার সময় ডি-৩ ও ডি-৪ নং সিটে বসা যাত্রীদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

চিশতি, পিতা- গুলজার রহমান, বাসা- দক্ষিণ খোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

হাবিবুর রহমান শাকিল, পিতা- বুলবুল মিয়া, বাসা- মনার কান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

তাদের মোবাইল ফোন তল্লাশি করা হলে, অস্ত্র কেনাবেচার তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ যাচ্ছিল।

এ সময় তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় আরও তদন্ত চালানো হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork