1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চরবাগডাঙ্গায় বিপুল পরিমাণ হিরোইন জব্দ, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন দুই মাদক পাচারকারী - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৫৬|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

চরবাগডাঙ্গায় বিপুল পরিমাণ হিরোইন জব্দ, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন দুই মাদক পাচারকারী

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 222 Time View
চরবাগডাঙ্গায় হিরোইন জব্দ, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন দুই মাদক ব্যবসায়ী

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম হিরোইন জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য জব্দ করা হয়। তবে এই সময় নৌকাতে থাকা দুই ব্যাক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আজ রাত ০৮ টার দিকে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি) ব্যাটালিয়ন। সন্দেহভাজন পলাতক ব্যাক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের মৃত দুরুল হোদার ছেলে মো: আব্দুল করিম (৩৫) ও একই এলাকার এনামুলের ছেলে মো: ওয়াসিম। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল পরিচালনাকারী দল বাখের আলী বিওপির গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এই সময় বিজিবির সদস্যরা দুইজন ব্যাক্তিকে নৌকাতে করে আসতে দেখতে পায়। উক্ত নৌকাতে তল্লাশির উদ্দেশ্যে নৌকাটির কাছকাছি গেলে নৌকায় থাকা দুইজন ব্যাক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি তল্লাশি চালান এবং ০৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তুসহ নৌকাটি জব্দ করে। বিজিবি আরোও জানায়, নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুই ব্যাক্তিতে চিহ্নিত করা হয়েছে এবং করিম ও ওয়াসিমকে পলাতক আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে চারকেজি হিরোইনসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

পলাতক দুইজনের নামে সদর মডেল থানায় মামলা করা হয়েছে এবং তারা এলাকার চিহ্নিত মাদককারবারী বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork