1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের অভিযানে চোলাইমদ জব্দ - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৫৬|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের অভিযানে চোলাইমদ জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 235 Time View
বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের অভিযানে চোলাইমদ জব্দ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশের অভিযানে বৈলছড়ি এলাকায় ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী বদিউল আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া হিন্দুপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে মজুদের খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক বিভাস কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় চিকিৎসক মেজবাউল হকের প্রজেক্টের পুকুরপাড় এলাকা থেকে ২৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বদিউল আলম পালিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বদিউল আলমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork