1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক মাদকসহ মাদক কারবরি গ্রেফতার ০১ - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:০৪|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক মাদকসহ মাদক কারবরি গ্রেফতার ০১

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 185 Time View
ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক মাদকসহ মাদক কারবরি গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ৩১ আগস্ট ২০২৫ খ্রি. অনুমান ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি সাকিনস্থ ঈদগাহ মাঠ হতে আনুমানিক ১০০ গজ পশ্চিমে অবৈধ মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় চলছে। এই সংবাদ প্রাপ্ত হয়ে উক্ত স্থানে পৌঁছালে পোশাক পরিহিত র‌্যাব সদস্যের উপস্থিতি টের পেয়ে ০১ জন মাদক কারবারি পালিয়ে গেলেও অপর আসামী সাহাদুল ইসলাম কালু (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় । ধৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে ৪১০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ক্রয়/বিক্রয়ের অবৈধ ৩৬০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট পলাতক আসামী মোঃ খোকন(২৫) এর বলে স্বীকার করে। উদ্ধারকৃত ট্যাপেনটাডল ট্যাবলেটের অবৈধ বাজার মূল্যে আনুমানিক ৪১,০০০/টাকা।

পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারি মোঃ খোকন(২৫) কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ময়মনসিংহ জেলার কোতায়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

২ thoughts on "ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক মাদকসহ মাদক কারবরি গ্রেফতার ০১"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork