1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
৭ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তাও ৪ জন ফেল - cumillarswadinsangbad
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৭|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

৭ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তাও ৪ জন ফেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 287 Time View

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ৭ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর রাইজিংবিডি এ তথ্য নিশ্চিত হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।

শিক্ষকরা জানিয়েছেন, আলাতুলি উচ্চ বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত। এখানকার বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। ফলে এখনকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশ নিতে হয়। এ সব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান জানান, এই বিদ্যালয় থেকে এবার ৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। বাকি ২ জন পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সঙ্কট রয়েছে। তাছাড়া এখানকার মেয়েদের বাল্য বিয়ে হয়। ছেলেরা ক্লাসে উপস্থিত হতে চায় না। যার কারণে প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে।

তিনি আরো জানান, তাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়ে ইংরেজি পাঠদান ব্যাহত হচ্ছে। আগামীতে বিদ্যালয়ে পড়ালেখার বিষয়ে আরো নজর দেয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিদ্যালয়ে ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা ও শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে। ঝরেপড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আলাদাভাবে শিক্ষার সুযোগ করে দেয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork