1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান টুকুর নির্বাচনী ইশতেহার ও প্রচারণা ব্যানার প্রকাশ ‎ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান টুকুর নির্বাচনী ইশতেহার ও প্রচারণা ব্যানার প্রকাশ ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২১, ২০২৬,
  • 212 Time View
হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান টুকুর নির্বাচনী ইশতেহার ও প্রচারণা ব্যানার প্রকাশ

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭নং হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মো: মতিউর রহমান টুকু। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার এবং প্রচারণামূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন।

‎তিনি বলেন, ‘কথা নয় কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয়’-এই স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন।

‎প্রকাশিত ইশতেহারে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে-স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের মাধ্যমে চর ও বীর অঞ্চলের বৈষম্য দূর করা এবং ইউনিয়ন পরিষদকে একটি কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা।

‎তিনি আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারি সুযোগ-সুবিধা স্বচ্ছভাবে ও বিনা উৎকোচে উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

‎তার ঘোষিত ইশতেহারে আরও রয়েছে-গ্রাম আদালতকে সক্রিয় করে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, সন্ত্রাস-চাঁদাবাজি-জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এবং চরের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার সংযোগ বৃদ্ধি।

‎এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যমুনার ডানতীর রক্ষা প্রকল্পের কাজ শেষে একটি বিনোদন কেন্দ্র গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌকা পারাপার এবং জরুরি চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স বোট চালুর পরিকল্পনাও তার ইশতেহারে রয়েছে।

‎প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তিনি একটি ব্যানারও প্রকাশ করেছেন, যেখানে তার রাজনৈতিক পরিচিতি হিসেবে ভারপ্রাপ্ত আহ্বায়ক, হলদিয়া ইউনিয়ন যুবদল উল্লেখ করা হয়েছে। ব্যানারে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

‎স্থানীয়ভাবে তার এই নির্বাচনী ঘোষণা ও ইশতেহার প্রকাশকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা এটিকে একটি উন্নয়নমুখী পরিকল্পনা হিসেবে দেখছেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন জানানোর আগ্রহ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork