1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
স্বাধীনতা আমার  - cumillarswadinsangbad
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:০৬|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

স্বাধীনতা আমার 

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 407 Time View

স্বাধীনতা আমার

কবি- তৌহিদুল ইসলাম কনক

 

প্রিয়তমা

দীর্ঘ বছর তোমার চোখে চেয়ে চেয়ে

যখন জানতে পেরেছি তুমি আমার স্বাধীনতা,

তখন আর ভাবছি না এই রাজধানীতে

তুমি নেই আমার পাশে, দীর্ঘ বছরে তোমার কাছে

পেয়েছি অনেক কিছু ।

 

তোমার হাতের স্পর্শ আমাকে শিখিয়েছে

বেঁচে থাকার প্রেরণা, একা থাকার জন্য

অনুভূতির মহাসাগর বানিয়ে রেখেছো আমাকে,

এই শহরে তুমি নেই অনেকদিন

তবুও অনুভূতির মধ্যে তোমার কাজল কালো চোখ,মিষ্টি ঠোটের হাসি, তোমার কালো চুলের

বাতাবি সুবাস, আর তোমার ভালোবাসা।

 

তোমার কাছে শিখেছি এ আমার স্বাধীনতা

হয়তো তুমি ফিরে আসবে আমার বুকের ঘন পশমে, একান্ত আদরে জোছনা রাতে

পূর্ণিমার আলোতে বাসর শয্যায়

সবুজ ঘাস ফেলে তীব্র বাসনায়

এই বর্ষার শ্রাবণ সন্ধ্যায়

ভালোবাসায় বাসবো তোমার স্বাধীনতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork