1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-আলতাফ হোসেন চৌধুরী - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:১৪|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-আলতাফ হোসেন চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 294 Time View
সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-আলতাফ হোসেন চৌধুরী  

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদিকা মো: নাজু আপা।জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আলামিন সুজন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য জিএম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন,সৈয়দ মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, , মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোর্তুজা, মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি সকাল ১০টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের সুবিধা অসুবিধা সমূহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অবহিত করেন এবং তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork