1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের মানবিক উদ্যোগ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:১৩|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 287 Time View
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের মানবিক উদ্যোগ

মোঃ জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জননেতা মির্জা মোস্তফা জামান দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সবসময় করে যাচ্ছেন।সম্প্রতি শ‌নি ও রোববার তিনি একাধিক অসুস্থ নেতাকর্মী পরিবারের খোঁজ-খবর নিতে বিভিন্ন হাসপাতাল ও বাসায় ছুটে যান।

এ সময় তিনি সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের অসুস্থ নাতনি, উল্লাপাড়া উপজেলা বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন হোসেন মানিকের সহধর্মিণী এবং ধানবান্ধি ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলমগীর হোসেনের কন্যা, যিনি সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন, তাদের দেখতে হাসপাতালে উপস্থিত হন।

মির্জা মোস্তফা জামান অসুস্থ পরিবার-পরিজনের খোঁজখবর নিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অসুস্থ পরিবার-পরিজনের অনুভূতি পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলামের পরিবার জানায়, আমাদের নাতনির অসুস্থতার খোঁজ নিতে এত বড় নেতা নিজে হাসপাতালে এসেছেন, এটা আমাদের জন্য বড় সাহসের বিষয়। আমরা তার এই মানবিক আচরণ কখনো ভুলব না।

যুবদল নেতা আলামিন হোসেন মানিক বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। এ সময়ে মির্জা মোস্তফা জামান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে সাবেক কাউন্সিলর আলমগীর হোসেনের পরিবার জানান, নতুন অতিথি আসার খবরে তিনি আমাদের পাশে এসে খোঁজ নিয়েছেন। এতে আমরা অভিভূত হয়েছি।

দলের নেতাকর্মীদের উপস্থিতি মির্জা মোস্তফা জামানের সঙ্গে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু সর্দার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সর্দার, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, শহর জাসাসের সাধারণ সম্পাদক শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডা. আব্দুল আজিজ।

এসময় মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। আমি মনে করি দলের প্রতিটি নেতাকর্মীর দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার এবং আমাদের সকলের দায়িত্ব। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে এই পরিবারের মতো বন্ধনকে আরও শক্ত এবং মজবুত করে তুলতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork