
নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১৭/আগস্ট/২০২৫ইং রোজ রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলীর সঞ্চালনায় ও বহুলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ এর সভাপতিত্বে বহুলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অ্যাড. নাজমুন ইসলাম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, মোঃ জাহিদুর রহমান তারেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি,জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন রোকন,
মোঃ ফেরদৌস আলী, সিনিয়র সহ-সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপি,মোঃ ফেরদৌস আলী মন্ডল সহ সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপি, মোঃ মাহমুদুল চৌধুরী সাংগঠনিক সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি,মোঃ আমিনুল ইসলাম দুলাল সদস্য জেলা স্বেচ্ছাসেবকদল, মোঃ সোহাগ খান সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ ইমরান হোসেন সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন ছাত্রদল, মোঃ আবু তোহা পলাশ যুগ্ন আহ্বায়ক বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, সদস্য ফরম নবায়ন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এটি আমাদের দলের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ও অঙ্গীকারকে আবারও নতুন করে প্রকাশ করার প্রতীক। যেভাবে একজন মানুষ জীবনে নতুন উদ্যম নিয়ে এগিয়ে যায়, তেমনি একজন বিএনপি কর্মী সদস্য ফরম নবায়নের মাধ্যমে নতুন চেতনা নিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় হয়।
আমরা সবাই জানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই নবায়নের মাধ্যমে আমরা আরও সুসংগঠিত হবো, আরও ঐক্যবদ্ধ হবো এবং আগামী দিনের গণতান্ত্রিক সংগ্রামে আরও শক্তিশালী হবো।