
লক্ষ্মীপুর রামগঞ্জে ইছাপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী শিবপুর গ্রামের এক জাক যুবকের প্রচেষ্টায় তাল গাছের বীজ রোপন করা হচ্ছে, শিবপুর প্রাথমিক বিদ্যালয় হতে বকুলতলা পর্যন্ত রোডের দুই পাশে এই তালগাছ লাগানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে, শিবপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এই কার্যক্রম চলমান রয়েছে।
ধারণা করা যায় উভয় পাশে তালগাছ গুলো বেড়ে উঠলে প্রাকৃতিক সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে, সেই সাথে পরিবেশ রক্ষায় ও পথচারীদের ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । স্থানীয়রা জানান যুবকদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, যুবকরা এই আগামীর বাংলাদেশের কান্ডারী, তারা চেষ্টা করলে এই সমাজটাকে বদলে দিতে পারে, যুবকদের মধ্যে ভূমিকায় রয়েছেন, সোহাগ গাজী, আব্দুস সামাদ, জাহিদ খন্দকার, ও ফরহাদ পাটোয়ারী প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিম পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও তারা এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভূমিকা পালন করে! তারা সকলে শিবপুরকে মাদক মুক্ত আদর্শ গ্রাম হিসেবে দেখতে দৃঢ়প্রতিজ্ঞ। এলাকার আত্ম মানবতা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তারা এগিয়ে আসে, বিশেষ করে বিগত বছরের বন্যায় আত্ম মানবতার সেবায় বিরাট ভূমিকা রেখেছে এক জাক যুবক।