1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
শিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা ও ইনডোর গেমস উদ্বোধন - cumillarswadinsangbad
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৭|
শিরোনামঃ
শিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা ও ইনডোর গেমস উদ্বোধন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় হোপের আলোচনা সভা কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত ​ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগ নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ

শিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা ও ইনডোর গেমস উদ্বোধন

মোঃ মোশারফ হোসেন 
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 3 Time View

মোঃ মোশারফ হোসেন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে অবস্থিত “ফায়েজীয়া রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা”য় শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে দোলনা, স্লিপার এবং বিভিন্ন ইনডোর গেমস আইটেমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামিক বক্তা হযরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফায়েজী পীর সাহেব। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেক, সিনিয়র শিক্ষক মাওলানা ওয়াদুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. বাসির উদ্দিন (বিএসসি), শিক্ষক ফারুক আহাম্মদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধনকালে বিশিষ্ট ইসলামিক বক্তা অধ্যক্ষ মোশতাক ফায়েজী পীর সাহেব বলেন, ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে ইবাদতের পাশাপাশি শরীর ও মনের সুস্থ বিকাশের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থ, সুন্দর ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি বৈধ বিনোদন ও খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন আনন্দ পাবে, তেমনি তাদের শারীরিক ও মানসিক বিকাশও ত্বরান্বিত হবে। আমাদের প্রত্যাশা, তারা দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে কবুল করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork