1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
শারমিন আক্তার মাইশার জিপিএ-৫ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৬|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

শারমিন আক্তার মাইশার জিপিএ-৫ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 721 Time View

মোঃ আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার:

সারাদেশে একযোগে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ, আর জিপিএ-৫ অর্জন করেছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

এরই মাঝে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫’ অর্জন করে উপজেলা পর্যায়ে সবার নজর কাড়ে কুমিল্লার চান্দিনা উপজেলার জিনিয়াস স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার মাইশা।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম বলেন- মাইশা আবারও প্রমাণ করেছে-একাগ্রতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে যেকোনো স্বপ্ন পূরণ সক্ষম,আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

মাইশার পিতা চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিমুজ্জান সেলিম আবেগভরে বলেন-“আমার মেয়ের এই অর্জনের পেছনে যাদের দোয়া, পরিশ্রম ও ভালোবাসা রয়েছে—আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে জিনিয়াস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা আমাদের সন্তানকে গড়ার পেছনে অমূল্য অবদান রেখেছেন।

মাইশার মা মোসাঃ নাছিমা বেগম একজন সহজ – সরল গৃহিনী, এই দম্পতির দুই কন্যা ও এক পুত্র সন্তানের মধ্যে মাইশা দ্বিতীয়।তার মা বলেন আমার সংসারের কাজের পর বেশিরভাগ সময়ই মেয়ের যত্নের পিছনে ব্যয় করেছি, তার এই সাফল্যে মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসী সবাই মাইশার সাফল্যে গর্বিত।

ওনারা বলেন—“মাইশা আমাদের এলাকার অহংকার। তার এ অর্জন আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork