
মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে যুবদল নেতা টুটুল পাটোয়ারীর বাড়ির পাশে অস্ত্র পাওয়ার ঘটনা ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। তবে টুটুল পাটোয়ারী দাবি করেছেন—
“ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।”
স্থানীয় যুবদল নেতাদের অভিযোগ, টুটুল পাটোয়ারী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের মঞ্চে একাধিকবার তিনি গুলিবিদ্ধ হন। এ কারণেই স্থানীয় রাজনীতিক ও সাধারণ মানুষ তাকে “জুলাই যোদ্ধা” নামে পরিচিত করেছেন।
যুবদল নেতারা অভিযোগ করেন—
> “যে টুটুল আন্দোলনের ময়দানে জীবন বাজি রেখে লড়াই করেছে, তার মতো মানুষকে বট বাহিনী ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগে যুবদল নেতা এ কে এম ফরিদ উদ্দিনের বাড়ির পাশে অস্ত্র রেখে ফাঁসানো হয়েছিল। এখন সেই একই অস্ত্র দিয়ে টুটুল পাটোয়ারীকেও ফাঁসানো হচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুবদলের বহু নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন—
> “এটি বট বাহিনীর কর্মকাণ্ড। সজাগ থাকো বাংলাদেশ।”
এ বিষয়ে টুটুল পাটোয়ারী তার ফেসবুক লাইভে এসে বলেন—
> “আমি সত্যের পক্ষে ছিলাম, আছি। আমাকে ভয় দেখাতে কিংবা ফাঁসাতে পারবে না। এটি স্পষ্ট ষড়যন্ত্র।”