
আরাফাত হোসাইন কালকিনি প্রতিনিধি:
আজ ২৮/৮/২৫ ইং বৃহস্পতিবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -৩ আসনে হাত পাখার প্রার্থী জননেতা আজিজুল হক কালকিনি বাজারে বিভিন্ন স্থানে ব্যবসায়ী,দোকানদার, শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে।
এতে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
জনসাধারণের একটিই কথা এবার নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে তারা হাতপাখা প্রতীকের প্রার্থীকে সংসদে পাঠাবে।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।